আপিলের শর্তে ডক্টর ইউনূসের জামিন

নিউজ ডেস্ক: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ছয় মাসের দণ্ডিত নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসকে আপিলের শর্তে জামিন দিয়েছেন শ্রম আদালত।

সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা তার জামিন মঞ্জুর করেন।

এর আগে একই আদালত আজ বেলা তিনটার দিকে ডক্টর ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর ডক্টর ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, তার ন্যায়বিচার পাননি।

ডক্টর ইউনূস, গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলায় অভিযোগ আনা হয়, শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী, গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরিসহ বাৎসরিক ছুটি দেয়া, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেয়া হয় না।

ডক্টর ইউনূস/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *