৭ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): চট্টগ্রাম-কলকাতা রুটে আবারও ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে ফ্লাইট। চাহিদা অনুযায়ী প্রতিদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বেসরকারী এ বিমান সংস্থা। সকাল ১১টা ১০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কলকাতায় অবতরণ করবে স্থানীয় সময় সকাল ১১ টা ৪০ মিনিটে। একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতা থেকে উড্ডয়ন করে চট্টগ্রামে দুপুর ২টা ১০ মিনিটে পৌঁছুবে। এছাড়াও প্রতিদিন ঢাকা থেকে দু’বার কলকাতা ও একবার চেন্নাই ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
রোববার ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম-কলকাতা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৮ হাজার ৭৬০ টাকা। রিটার্ন ভাড়া ১৬ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।
চট্টগ্রাম-কলকাতা রুটে টিকেট সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ যোগাযোগ করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ফ্লাইট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply