আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং ট্যুইটারের সিইও ইলন মাস্ক। এর মধ্য দিয়ে দুই মাসের বেশি সময় পর ধনকুবেরদের এ তালিকায় শীর্ষে উঠেছেন তিনি।
ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় গত বছরের ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, গতকাল ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইলন মাস্কের সম্পদ বেড়েছে।
এর আগে গত বছর টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে ধনকুবেরের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছিলেন তিনি।
টেসলা, ট্যুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ৫১ বছর বয়সি ইলন মাস্ক। নিউরালিংক স্টার্টআপ মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য অতি উচ্চ ব্যান্ডউইথের ব্রেন মেশিন ইন্টারফেস তৈরি করছে।
ইলন মাস্ক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply