১০ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): আইসিসির সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

শুক্রবার ভোর পৌনে ৪ টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ার গত দুই বছর যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মাঝে বেশ কয়েকবার তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। শারীরীক অবস্থার অবনতি হলে সবশেষ সপ্তাহখানেক আগে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে নেয়া হয় লাইফ সাপোর্টে।
নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু।
নাদির শাহর মৃতু্তে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শোক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply