১০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আর্জেন্টিনার সান অ্যান্টোনিও ডি লস কবরেস থেকে ৪২ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
রোববার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
খবরে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২৪.০২ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং ৬৬.৬৭২৩ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে ভূগর্ভের ২০২.৭৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প/এসকেএম
















Leave a Reply