আর্ট জার্নালিজম ইনস্টিটিউটে ভর্তি শুরু

২০ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আর্ট জার্নালিজম ইনস্টিটিউটে। ৬ মাস মেয়াদী কোর্সের ক্লাস শুরু হবে ডিসেম্বরে। দেশ বরেণ্য সাংবাদিক ও শিক্ষকরা ক্লাস নিবেন।

আর্ট জার্নালিজম ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সাংবাদিকতায় উৎকর্ষ সাধনে তারা বদ্ধপরিকর। সাংবাদিকতায় পেশাদারিত্ব গড়ে তুলতে ইনস্টিটিউট ভূমিকা রাখবে।

৬ মাস মেয়াদী কোর্সে তাত্ত্বিক ক্লাস হবে ৩ মাস। পরের তিন মাস হবে ব্যবহারিক ক্লাস। সপ্তাহে দুই দিন ক্লাস অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ক্লাস নিবেন।

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী কাজী তামান্না তৃষা জানান, বেসরকারিভাবে গড়ে ওঠা ইনস্টিটিউটগুলোতে ক্লাস হয় এক মাস। এই একমাসের জন্য কোর্স ফি নেয়া হয় ৮ হাজার টাকা করে। সেই বিবেচনায় ৬ মাস মেয়াদি কোর্সের ফি হওয়া উচিত ছিল ৪৮ হাজার টাকা। কিন্তু করোনাকালে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করে টিউশন ফি’র ক্ষেত্রে বিশাল ছাড় দেয়া হয়েছে। মাত্র ২০ হাজার টাকায় কোর্সটি সম্পন্ন করা যাবে।

তিনি বলেন, এক মাসে ৮টি ক্লাসে শিক্ষার্থীরা খুব বেশি কিছু শেখার সুযোগ পান না। তাই সাংবাদিকতাকে যারা পেশা হিসেবে নিতে চান, তাদের সামগ্রিক বিষয় সম্পর্কে ভাসাভাসা নয়, পূর্ণাঙ্গ জ্ঞান দিতেই ৬ মাসের কোর্স চালু করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি চালুর ইচ্ছা রয়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে।

কাজী তামান্না বলেন, মেধাবী ও দক্ষ সাংবাদকর্মী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তাই আমরা মোটেও বাণিজ্যিক চিন্তাকে প্রাধান্য দিচ্ছি না।

তিনি বলেন, সবার সহযোগিতায় এগিয়ে যাবে আর্ট জার্নালিজম ইনস্টিটিউট।

সাংবাদিকতা/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *