আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও কিপার-ব্যাটসম্যান জাকের আলি অনিক। এছাড়া দলে ফিরেছেন শরিফুল ইসলাম।

সবশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান রাজা, নুরুল হাসান সোহান ও তানভির ইসলাম।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ