২৫ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনকে বিমান বিধ্বংসী ট্যাংক দিয়েছে জার্মানি।
সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনীয় টেলিভিশনকে অলেক্সি রেজনিকভ বলেন, প্রথমবারের মতো তিনটি গেপার্ড আনুষ্ঠানিকভাবে এসেছে। এছাড়া জার্মানি থেকে কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ সরবরাহ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কিয়েভ বার্লিন থেকে মোট ১৫টি ট্যাংক পাওয়ার আশা করছে বলে জানিয়েছেন অলেক্সি রেজনিকভ।
ইউক্রেন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply