ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের সময় বেঁধে দিল রাশিয়া

১৪ জুন ২০২২ (নিউজ ডেস্ক): লুহানেস্কের সেভেরোদোনেৎস্কের আজত প্ল্যান্টে আশ্রয় নেয়া ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার জন্য কাল (বুধবার) পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জনিয়েছে। খবর: ইন্টার ফ্যাক্স।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন তাদের কথিত মিলিশিয়াদের দায়িত্বজ্ঞানহীন যুদ্ধ বন্ধ করে অস্ত্র ফেলে দেয়ার নির্দেশনা দেয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে বেসামরিক লোকদের বের হয়ে যাওয়ার সুযোগ দিতে আজত প্ল্যান্ট থেকে একটি মানবিক করিডোর তৈরি করবেন তারা।

বিবৃতিতে তারা বলেছে, মানবিকতার বিষয়টি বিবেচনা করে, রাশিয়ার সেনাবাহিনী এবং লুহানেস্ক পিপলস রিপাবলিক বেসামরিক মানুষদের বের হয়ে যাওয়ার জন্য মানবিক করিডোর তৈরি করে অপারেশন চালাতে প্রস্তুত আছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইউক্রেনই রাশিয়াকে অনুরোধ করেছে তারা যেন বেসামরিক সাধারণ মানুষদের বের হয়ে যাওয়ার সুযোগ দেন।

এদিকে এর আগে সোমবার সেভেরোদোনেৎস্কের সাথে অন্যন্য অঞ্চলের সাথে সংযোগকারী তিনটি ব্রিজের সবগুলো উড়িয়ে দেয় রুশ সেনারা। এরপর সেভেরোদোনেৎস্ক ইউক্রেনের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে সেখানে থাকা সেনা সদস্যদের জন্য কোনও রসদ পাঠাতে পারবে না ইউক্রেন। তাছাড়া বেসামরিক লোকদেরও বের করে নিয়ে আসতে পারবে না।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *