ইউক্রেনের ড্রোন হামলা মাথা ঠুকেছে ক্রিমিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ড্রোন হামলা মাথা ঠুকেছে ক্রিমিয়ায়। মস্কোর উপকণ্ঠ ও দুটি সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে রাশিয়া। বলেছে, রবিবার তারা ক্রিমিয়ার বেশ কয়েকটি স্থানে হামলা প্রতিহত করেছে।

ইউক্রেনের ড্রোন হামলা মাথা ঠুকেছে ক্রিমিয়ায়। মস্কোর উপকণ্ঠ ও দুটি সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে রাশিয়া। বলেছে, রোববার তারা ক্রিমিয়ার বেশ কয়েকটি স্থানে হামলা প্রতিহত করেছে।

জুনের শুরুতে ইউক্রেন পাল্টা হামলা শুরু করার পর থেকেই রাশিয়াকে ধারাবাহিকভাবে ড্রোন হামলা মোকাবেলা করতে হচ্ছে।

রবিবারের হামলা বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ট্রেলিগ্রামে বলেছে, ‘ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পূর্ব আকাশে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকানো হয়েছে। এছাড়া মস্কো অঞ্চলের ইস্ট্রা ও ডোমোদেদোভা জেলা, বেলগোরোদ এবং ভোরোনেজ অঞ্চলেও কিয়েভের ড্রোন ভূপাতিত করা হয়েছে।’

টেলিগ্রামের তথ্য অনুযায়ী, রবিবার ক্রিমিয়ার আকাশে ৯টিসহ মোট ১৩টি ড্রোন ধ্বংস করা হয়। তবে এসব হামলায় কেউ হতাহত বা সম্পদের কোন ক্ষতি হয়েছে কি-না সে বিষয়ে মস্কোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। খবর: এএফপি।

রাশিয়া/এএমএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ