ইউক্রেনের যুদ্ধজাহাজ-বিমান ধ্বংসের দাবি রাশিয়ার

৮ মে ২০২২ (নিউজ ডেস্ক): ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওডেসার কাছে ইউক্রেনের একটি করভেট যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া রুশ বিমানবাহিনী ইউক্রেনের দুটি এসইউ-টুয়েন্টিফোর বিমান এবং একটি হেলিকপ্টার কৃষ্ণসাগরের স্নেক দ্বীপের উপর দিয়ে গুলি করে ভূপাতিত করেছে বলেও দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মোট চারটি ইউক্রেনের যুদ্ধবিমান, চারটি হেলিকপ্টার এবং একটি অ্যাসাল্ট বোট ধ্বংস করা হয়েছে।

যদিও আল জাজিরা স্বাধীনভাবে রাশিয়ার এসব দাবি যাচাই করতে পারেনি।

এদিকে, শনিবার ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোহোদুখিভ রেলওয়ে স্টেশনের কাছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর দেয়া সামরিক সরঞ্জামের একটি বড় মজুত ধ্বংসের দাবি করে রাশিয়া।

এছাড়া, শুক্রবার রাতভর ইউক্রেনের ১৮টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ওইসব স্থাপনার মধ্যে বন্দর শহর ওডেসার কাছে অবস্থিত তিনটি গোলাবারুদের গুদাম রয়েছে।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *