ইউক্রেনের সামরিক বিমান বিধ্বস্ত

২২ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় অনেকে হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

প্রযুক্তিগত ত্রুটির কারণে এএন-২৬ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের বিমান বাহিনী সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে বিমানটি ব্যবহার করত।

জাপোরিঝঝিয়া আঞ্চলিক সেনা প্রশাসন জানিয়েছে, এএন-২৬ বিমানটি জাপোরিঝঝিয়ার ভিলনিয়া বিভাগে শুক্রবার সকালে বিধ্বস্ত হয়।

সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *