৪ মে ২০২২ (নিউজ ডেস্ক): কৃষ্ণ সাগর থেকে সাবমেরিন ব্যবহার করে ইউক্রেনের স্থলে দুইটি কালিবার মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। এমনটাই দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এর মাধ্যমে দ্বিতীয়বারের মত ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে সাবমেরিন ব্যবহারের কথা জানালো রাশিয়া।
বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবমেরিন ব্যবহার করে হামলার ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সাবমেরিন থেকে ছোড়া মিসাইল দুইটি অজ্ঞাতস্থানে আঘাত হেনেছে।
এদিকে, ইউক্রেনে হামলার আগে কৃষ্ণ সাগরে নিজেদের শক্তি মজুদ করেছে রাশিয়া।
এই অঞ্চলটি থেকে যুদ্ধজাহাজ ব্যবহার করে প্রথম থেকেই মিসাইল হামলা করে রাশিয়া। তাদের বেশ কয়েকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ ও সাবমেরিন এখানে অবস্থান করছে। তবে রাশিয়ার এ যুদ্ধ জাহাজগুলো লক্ষ্য করে ইউক্রেনও প্রায়ই হামলা করছে।
তবে গত ১৫ এপ্রিল রাশিয়ার বিশাল যুদ্ধ জাহাজ মস্কোভা কৃষ্ণ সাগরে তলিয়ে যায়।
ইউক্রেনের দাবি, তাদের তৈরি ও ছোড়া নেপচুন মিসাইল মস্কোভাতে আঘাত করে। এতে জাহাজটি ধ্বংস হয়ে ডুবে যায়।
আরও পড়ুন: পুতিনের সাথে দেখা করতে চান পোপ
ইউক্রেনের দাবিকে উড়িয়ে দিয়েরাশিয়ার পাল্টা দাবি, জাহাজটিতে আগুন লেগে অস্ত্রাগার বিস্ফোরিত হয়। বিস্ফোরনের কারণেই জাহাজটি ডুবে যায়।
তবে মস্কোভা ডুবে যাওয়ার পর ইউক্রেনের মিসাইল কারখানাগুলো লক্ষ্য করে রাশিয়ার আক্রমণের তীব্রতা বেড়েছিল। খবর: আল-জাজিরা।
মিসাইল হামলা/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply