ইউক্রেন ছেড়েছে ৫০ লাখ মানুষ

১৮ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার হামলা শুরুর পর এ পর্যন্ত ৫০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে।

সোমবার জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর: বিবিসি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকেই ইউক্রেনের নাগরিকেরা যেমন অন্য দেশে পাড়ি জমাচ্ছে, তেমনি অভিবাসীরাও দেশটি ছেড়ে চলে যাচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) পক্ষ থেকে বলা হয়েছে, যারা ইউক্রেন ছেড়েছে, তাদের অধিকাংশই নারী ও শিশু। ৪৯ লাখ ৩৪ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছে।

এদিকে নাগরিক নয়, এমন অভিবাসী ও শিক্ষার্থীদের ইউক্রেন ছাড়ার একটি হিসাব দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, অন্য দেশ থেকে গিয়ে যারা ইউক্রেনে পড়াশোনা বা কাজ করছিলেন, তাদের মধ্যে ২ লাখ ১৫ হাজার মানুষ দেশটি ছেড়েছেন। মূলত পার্শ্ববর্তী দেশগুলোয় পাড়ি জমিয়েছেন তারা।

এদিকে রুশ হামলার শুরুর পর থেকেই অনেকে বাস্তুচ্যুত হয়েছেন। বলা হচ্ছে, অন্যান্য দেশের তুলনায় ইউক্রেন মানুষের বাস্তুচ্যুত হওয়ার হার বেশি। এ ছাড়া সেখানে মানবিক সংকটও দ্রুত বাড়ছে।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *