ইউক্রেন যুদ্ধে জার্মানির অবস্থান পরিস্কার হতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে দেশটিতে ১৪ টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। এর মাধ্যমেই প্রমাণিত হয়ে যে, রাশিয়ার বিরুদ্ধে অবস্থান করছে জার্মানি। তবে এ অবস্থান আরও স্পষ্ট জানতে চাইলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রীর অবস্থান পরস্পর সাংঘর্ষিক। খবর: ইয়েনি শাফাক।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে যুদ্ধে নেমে গেছে জার্মানি। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুদ্ধে ইউক্রেনের সহায়তার অর্থ এই নয় যে জার্মানি রাশিয়া ও ইউক্রেন কোন এক পক্ষে মাঠে নেমেছে।

বুধবার কাউন্সিল অব ইউরোপের এক সংসদীয় অধিবেশনে আনালেনা বেয়ারবক বলেন, জার্মানি ইতোমধ্যে রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে।

প্রসঙ্গত, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন ব্যাখ্যা চাওয়ার পর এখনও জার্মানির পক্ষ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি।

জার্মানি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *