ইতালিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ড অঞ্চলে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন মারা গেছেন।

রোববার মিলান শহরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম লা প্রেস অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে বলেছে, বিমানটির পাইলট এবং অন্য পাঁচ আরোহীর সবাই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এক টুইটবার্তায় অগ্নিনির্বাপণকর্মীরা জানান, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।

তারা জানায়, বিমান বিধ্বস্তের স্থানের পাশ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে অগুন ধরে গেছে। তবে সে সময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।

বিমান বিধ্বস্ত/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *