ইতিহাস গড়তে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

২৩ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): দক্ষিণ আফ্রিকায় এবারের সফরে প্রত্যাশার চেয়েও ভালো বোলিং করেছেন তাসকিন আহমেদ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে তাসকিন একাই ধ্বসিয়ে দিয়েছেন স্বাগতিকদের। তাসকিন আহমেদের গতি সামাল দিতে না পেরে ৩৭ ওভারে ১৫৪ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

আফ্রিকার মাঠে এই সফরে ২০ বছর পর জয়ের দেখা পাওয়া বাংলাদেশ স্বপ্ন দেখছে সিরিজ জয়ের। ১৫৫ রান করলেই দক্ষিণ আফ্রিকার মাঠে সিরিজ জয় নিশ্চিত হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির।

বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে ভালো সূচনা করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কাইল ভেরাইনা ও কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে তারা ৬ দশমিক ৫ ওভারে ৪৬ রান স্কোর বোর্ডে জমা করেন। উদ্বোধনী এ জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। তার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। এদিন ১২ রানে সাজঘরে সাবেক এ অধিনায়ক। তার বিদায়ে ৬ দশমিক ৫ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারায় আফ্রিকা।

এরপর জোড়া আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। তার শিকার হয়ে মাত্র ৩ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন কাইল ভেরাইনা ও ওপেনার জানেমান মালান।

ভেরেইনাকে ২১ রানে এলবিডব্লিউ করেন তাসকিন আহমেদ। এরপর বোল্ড হয়ে ফেরেন ভেরাইনা। এদিন তৃতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ৯ রান করার সুযোগ পান দক্ষিণ আফ্রিকার এই টপঅর্ডার ব্যাটসম্যান।

তাসকিনের পর দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা। ১১ বল খেলে মাত্র ২ রানে ফেরেন প্রোটিয়া এই অধিনায়ক।

সাকিবের পর আফ্রিকা শিবিরে আঘাত হানেন তরুণ পেসার শরিফুল ইসলাম। তার বলে মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভেন দার ডুসেন। ১৮ দশমিক ১ ওভারে দলীয় ৮৩ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন ডুসেন।

এরপর আবার দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার শিকার হয়ে ফেরেন সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ডুয়াইন পিটোরিয়াস। তাকে মুশফিকের হাতে ক্যাচ তুলতে বাধ্য করেন তাসকিন। এরপর দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদাকে আউট করে ৫ উইকেট শিকারের সন্তুষ্টিতে মাঠেই সিজদা দেন তাসকিন।

নবম উইকেটে লুঙ্গি এনগিডিকে সাথে নিয়ে ৩৩ বলে ১৮ রানের পার্টনারশিপ গড়েন। সাকিব আল হাসানের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লুঙ্গি।

শেষ দিকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া কেশভ মহারাজকে রান করে সাজঘরে ফেরান তামিম-মুশফি। ৩৯ বলে চার বাউন্ডারিতে ২৮ রান করে কেশভের বিদায়ে ৩৭ ওভারে ১৫৪ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ