ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার উদ্ধার

নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে ১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে পিলার উদ্ধার করা হয়।

উদ্ধারকারী কর্মকর্তা থানার এসআই তুহিন বাবু স্থানীয়দের বরাতে জানান, পৌর এলাকার জোলাগাড়ী গ্রামের লুৎফর রহমানের পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা সারের বস্তায় মোড়ানো একটি সীমানা পিলার তুলে আনেন। খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ওই সীমানা পিলার উদ্ধার করেছে। পিলারের গায়ে ইংরেজিতে ১৮১৮ সন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা আছে। স্থানীয় লোকজনের ধারণা চোরাকারবারি এটাকে পুকুরে ফেলে রেখেছে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাচীন প্রত্নতত্ত্ব হিসাবে উদ্ধার করা তামার তৈরি সীমানা পিলারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেয়া হবে।

সীমানা পিলার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ