২১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ঈদের দিনে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৭৩ জন। এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৮ হাজার ৪৯৮ জন মানুষ মারা গেছেন।
বুধবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৭ হাজার ৬১৪ জনের শরীরে। দেশে এ পর্যন্ত ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।
আরও পড়ুন: করোনার টিকা নেয়ার বয়সসীমা কমলো
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।
করোনা/টিটি/আরএম















