ঈদে লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা

১৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): আসন্ন ঈদুল ফিতরের আগের ও পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার বিআইডব্লিউটিএ-এর এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে বিআইডব্লিউটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের পাঁচ দিন এবং ঈদের পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে।

ঈদে ঘরমুখো ও ঈদ ফেরত যাত্রী পরিবহনের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বিআইডব্লিটিএ।

বিআইডব্লিটিএ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *