উইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

৩০ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ তরুণ পেসার হাসান মাহমুদ। 

তবে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেসার খালেদ আহমেদ। 

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

ক্রিকেট/এসকেএম