নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী রহমতের বিল এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, বিজিবি ও পুলিশ গিয়ে রহমতের বিলের সীমান্তসংলগ্ন এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে। তবে লাশের পরিচয় জানা যায়নি।
গতকাল শুক্রবার দুপুরে রহমতের বিল এলাকায় তিন থেকে চারটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। পরে বিষয়টি বিজিবি ও স্থানীয় থানা-পুলিশকে জানানো হয়। সীমান্তের একেবারে কাছাকাছি লাশটি থাকায় নিরাপত্তার কারণে পুলিশ গতকাল ঘটনাস্থলে পৌঁছুতে পারেনি।
২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। ইতোমধ্যে বিজিপিকে হটিয়ে তুমব্রু রাইট ক্যাম্প ও ঢেঁকিবনিয়া সীমান্তচৌকি আরাকান আর্মি দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত তিনটা থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে। গত সোমবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজন নিহত হন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। এ ছাড়া মিয়ানমারের সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জন বাংলাদেশে ঢুকে পড়েন। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। আকাশ কিংবা নদীপথে তাদের সে দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা চলছে।
সীমান্ত/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply