নিউজ ডেস্ক: আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিসহ চার দফা দাবি নিয়ে রাজধানীতে সায়েন্সল্যাব মোড় এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুর দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হন তারা।
তাদের দাবিগুলো হলো: ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গি পরিস্থিতিতে পরীক্ষা নেয়া যাবে না ও পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দিতে হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৮ জুন এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এইচএসসি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply