৬ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়া এবার ডেনমার্কের সাত কূটনীতিককে বহিষ্কার করেছে। গত মাসে ডেনমার্ক রাশিয়ার ১৫ কূটনীতিক বহিষ্কারের যে পদক্ষেপ নিয়েছিল, তার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এ বহিষ্কারাদেশ দিয়েছে।
বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিল মাসের প্রথম দিকে ডেনমার্ক রাশিয়ার যেসব কূটনীতিক বহিষ্কার করেছিল, তার জবাব হিসেবে রাশিয়া এখন ডেনমার্কের সাতজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে। দুই সপ্তাহের মধ্যে এসব কূটনীতিককে রাশিয়া থেকে দেশে ফিরে যেতে হবে।
এর আগে এপ্রিলে ডেনিশ সরকার রাশিয়ার ১৫ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে দেশটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
রাশিয়া বলেছে, স্ক্যান্ডিনেভিয়ান দেশটি অন্ধভাবে রাশিয়াবিরোধী যে নীতি অনুসরণ করছে, তাতে মস্কো ও কোপেনহেগেনের মধ্যকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply