এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গ্রেফতার

৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): প্রতারণার মামলায় এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানার পুলিশ।

সোমবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবুল হাসান বলেন, আবদুর রহমানের বিরুদ্ধে মামলা আছে। এই মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। এ করণে তাকে গ্রেফতার করা হয়েছে।

গুলশান থানার পুলিশ জানায়, আবদুর রহমানের বিরুদ্ধে প্রতরাণার অভিযোগ এনে আদালতে মামলা করেন বজলুর রশীদ নামের এক ব্যাক্তি। ওই মামলায় আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, প্রতারণার অভিযোগে আদালতে দায়ের করা মামলায় আবদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেফতার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *