এমন রেকর্ড প্রত্যাশিত নয়

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫০১ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী হয়েছেন আরও ১ হাজার ৯৭৫ জন। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত রোগীর ৩৫ হাজার ৫৮৫ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, গতকালের চেয়ে আজ ৪৪৩ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৫৩২ জন।

নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫৪১টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৯ হাজার ১৮৪টি। গতকালের চেয়ে আজ ২ হাজার ৩৫৭টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৩৪টি।

তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪৩৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *