এশিয়ার সেরাদের তালিকায় মোরছালিন

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সিতে এ বছরই অভিষেক শেক মোরছালিনের। খেলেছেন ৯টি আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ৪টি। সবশেষ গোলটি এসেছে ২১ নভেম্বর ঢাকায় বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে।

এদেন বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। শেখ মোরছালিনের জাদুকরি গোলে সমতা ফিরিয়ে এক পয়েন্ট পেয়েছে স্বাগতিক দল। সেই গোল দেশের গণ্ডি ছাপিয়ে মোরছালিনকে চেনাচ্ছে দেশের বাইরেও।

১৬ ও ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে এশিয়াজুড়ে ৩৬টি ম্যাচ হয়েছে। এসব ম্যাচ থেকে শীর্ষ ৯ জন পারফরমারকে বেছে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এএফসি ডটকমের বাছাই করা এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শেখ মোরছালিনও। এএফসির ওয়েবসাইটে মোরছালিনকে ‘বিস্ময় বালক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

তালিকায় আছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন। যিনি দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে করেছেন ৩ গোল। দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তার জোড়া গোল। তালিকায় আছেন সৌদি আরবের সালেহ আল শেহরিরা, কাতারের আলমোয়েজ আলী, অস্ট্রেলিয়ার হ্যারি সুটার, ইরানের মেহেদী তারেমি, জাপানের আয়াসে উয়েদার মতো এশিয়ার শীর্ষ ফুটবলাররা।

এসব তারকার সাথে একই কাতারে থাকতে পারা বাংলাদেশর তরুণ মোরছালিনের জন্য বড় অনুপ্রেরণা। গত জুনে ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে ২ গোল করেন মোরছালিন। এরপর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও গোল পেয়েছেন।

মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম রাইন্ডের প্রথম ম্যাচে ছিলেন না মোরছালিন। দ্বিতীয় ম্যাচে তাকে দলে নেননি কোচ হাভিয়ের কাবরেরা। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে বদলি হিসেবে তাকে মাঠে নামানো হয়েছে। সবশেষ ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে একাদশে ফেরেন। সেই ম্যাচেই চোখধাঁধানো গোল করে নিজেকে নতুন উচ্চতায় তুলেছেন ফরিদপুরের তরুণ।

ফুটবল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *