স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার সকালে সংবাদ সম্মেলন করে ১৭ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক কমিটি। ১৭ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজই দল জমা দেয়ার শেষ দিন।
এর আগে শুক্রবার গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবিপ্রধান বলেন, আমার মতে ১৭ জনের দল তো প্রায় নিশ্চিত। অতিরিক্ত ক্রিকেটারের কথা যদি বলেন, তা হলে মাহমুদউল্লাহ আছে, আফিফ-শামীম পাটোয়ারী আছে। কিন্তু আমার তো ১৭ জনের জায়গা শেষ। তার পরও আমরা তাদের স্কোয়াডে নিতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও আছে এখানে।
এশিয়া কাপের দল কেমন হবে ওই ধারণাও দিয়েছিলেন বিসিবি সভাপতি পাপন। প্রধান কোচ হাথুরুসিংহে ঢাকায় এসে নির্বাচকদের সাথে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। অধিনায়ক ঘোষণা না করায় এতদিন দল ঘোষণা করেননি নির্বাচকরা।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে আছেন যারা: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply