এশিয়া কাপের নেপথ্যের কথা

২৬ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): অবশেষে চার বছর পর কাল শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। এরপর এশিয়া কাপের ১৫তম আসর অনুষ্ঠিত হবার কথা ছিল পাকিস্তানে। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা বাতিল হয়। জেনে নেয়া যাক, এশিয়া কাপের এবারের আসরের নেপথ্যের কথা:

সূচি অনুযায়ী ২০২১ সালে শ্রীলংকার মাটিতে হওয়ার কথা ছিলো এশিয়া কাপের ১৬তম আসর। করোনার প্রভাব অব্যাহত থাকায় ওই আসরও বাতিল হয়। পরপর দুই বছর এশিয়া কাপ বাতিল হলে, ২০২১ সালের অক্টোবরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর বৈঠকে সিদ্ধান্ত হয়, ২০২২ সালে শ্রীলংকায় বসবে এশিয়া কাপ। আর ২০২৩ সালে পাকিস্তানের মাটিতে হবে এশিয়া কাপের ১৬তম আসর।

এসিসির ঘোষণা অনুযায়ী, এ মাসেই শ্রীলংকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এশিয়া কাপ। কিন্তু শ্রীলংকার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নিজেদের সরিয়ে নেয় শ্রীলংকা। এসএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা জানান, ‘শ্রীলংকার বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। নিরাপত্তার কারনে এশিয়া কাপের স্পন্সর-সম্প্রচারকরা শ্রীলংকায় আসতে রাজি নয়।’

গেল মাসে এসিসি সিদ্ধান্ত নেয়, এশিয়া কাপের ১৫তম আসর হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে আয়োজক স্বত্ব থাকবে শ্রীলংকারই। আয়োজক হওয়ায় অন্তত ৬৫ লাখ ডলার পাবে এসএলসি।

আরও পড়ুন: বাংলাদেশে রোহিঙ্গাদের পাঁচ বছর

এবারের আসরে মূল পর্বের আগে বাছাই পর্ব অংশ নেয় হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে বাছাই পর্ব শেষ হয়েছে। বাছাই পর্বের সেরা দল হয়ে মূল পর্বে খেলবে হংকং।

এশিয়া কাপ/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *