এশিয়া কাপে পাকিস্তানের দল ঘোষণা

৩ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মঙ্গলবার এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে আসর। ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। সূচি ঘোষণার একদিন পরেই দল দিল পিসিবি।

পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেছেন, যেখানে দরকার সেখানেই কেবল আমরা পরিবর্তন এনেছি। এর বাইরে কোচ এবং অধিনায়কের সাথে কথা বলে সম্ভাব্য সেরা দলটাই বেছে নেয়া হয়েছে।

পাকিস্তানের এশিয়া কাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহ নেওয়াজ দাহানি, উসমান কাদির।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *