এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক: ৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা উপলক্ষে ঢাকার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ছাড়া ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারের ওপর অর্পিত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ ৩০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালে বলবৎ থাকবে।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে পৌনে ২১ লাখ পরীক্ষার্থী। গতবারের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে বিজ্ঞানেই বেড়েছে ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১২১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন। গত বছর ২০ লাখ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। অর্থাৎ এবার গতবারের চেয়ে ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, যা গত বছর ছিল ৫ লাখ ৭ হাজার ২৫৪ জন। এবার বিজ্ঞান বিভাগে ৩৭ হাজার ৩২০ জন পরীক্ষার্থী বেড়েছে।

এসএসসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *