ওবামাসহ পাঁচ শতাধিক মার্কিনির ওপর রুশ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পাঁচ শতাধিক মার্কিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ওবামা ছাড়াও এ তালিকায় মার্কিন গণমাধ্যম সিএনএনের সাংবাদিক এরিন বারনেট, টিভি সঞ্চালক স্টেফেন কোলবার্টসহ প্রখ্যাত অনেক ব্যক্তিত্ব রয়েছেন।

এ নিষেধাজ্ঞার ফলে মার্কিন এসব নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। খবর: সিএনএন।

বাইডেন প্রশাসন মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় রাশিয়া এর মাধ্যমে পাল্টা পদক্ষেপ নিল।

নিষেধাজ্ঞা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *