১১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): ঘটনাবহুল ওয়ান-ইলেভেনের ১৫ বছর পূর্তি আজ। ২০০৭ সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বড় পরিবর্তনগুলোর একটি ঘটে। জারি হয় জরুরি অবস্থা, যা বহাল ছিল পরের দুই বছর।
২০০৬ সালের ২৯শে অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার গঠনের ধাপগুলো ঠিকমতো অনুসরণ করা হয়নি। নিজেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তৎকালীণ রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ।
পরে ২০০৭ সালের ২২শে জানুয়ারির নির্বাচন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন- মহাজোট সরে দাঁড়ালে তৈরি হয় অনিশ্চয়তা। টালমাটাল ওই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হোন অধ্যাপক ইয়াজউদ্দিন। ঘোষণা করেন জরুরি অবস্থা।
পরদিন তত্ববধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ফখরুদ্দীন আহমদকে। কয়েক মাসের মধ্যেই সেই সরকার দুর্নীতির অভিযোগে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গ্রেফতার করতে শুরু করে। গ্রেফতার করা হয় প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে।
ওয়ান ইলেভেন পরবর্তী সরকারের উল্লেখযোগ্য কাজ ছিল ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা। এর ধারাবাহিকতায় আসে জাতীয় পরিচয়পত্র। এছাড়া গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন এবং রাজনৈতিক দলের নিবন্ধ প্রক্রিয়া চালু করা ছিল ফখরুদ্দীন সরকারের আরেকটি উল্লেখযোগ্য কাজ।
শেখ হাসিনা ১১ মাস ও খালেদা জিয়া ১ বছর কারাবন্দী থাকেন। অবশেষে ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর জাতীয় নির্বাচনের আয়োজন করে তত্বাবধায়ক সরকার। ওই নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা।
ওয়ান ইলেভেন/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply