ওয়েবসাইটে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রবেশপত্র

১৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ মে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দ্বিতীয় পর্বের পরীক্ষায় আবেদনকারীর নিজ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা admit.dpe.gov.bd- ওয়েবসাইটে Username এবং Password দিয়ে অথবা এসএসসি পরীক্ষার রোল নাম্বার, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিক্ষক নিয়োগ/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ