০৮ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শেষ হয়েছে প্রথম পর্বের কোভিড পরীক্ষা। শুক্রবারের ফলে পজিটিভ হয়েছেন ওয়ানডে স্কোয়াডে থাকা রোমারিও শেফার্ড। তাই বাংলাদেশে আসা হচ্ছে না এই পেসারের। তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিয়োন হার্ডিংকে।
বাংলাদেশ সফরের স্কোয়াডে থাকা সব খেলোয়াড়ের প্রথম পর্বের কোভিড পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দলের বাকিরা নেগেটিভ এলেও পজিটিভ হয়েছেন শেফার্ড। বিষয়টি নিশ্চিত করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সফরে দলে থাকা সব সদস্যের প্রথম পর্বের কোভিড পরীক্ষা করা হয়েছে। দ্বিতীয় পর্বের কোভিড পরীক্ষা শনিবার হবে বলেও নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ক্রিকেট/এসকেএম















Leave a Reply