কচুক্ষেত থেকে বিলুপ্ত প্রজাতির সজারু উদ্ধার

নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামের এক কৃষকের কচুক্ষেত থেকে বিলুপ্ত প্রজাতির একটি সজারু উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে মোহাম্মদ সিরাজ মিয়ার নামের এক কৃষকের কচুক্ষেতে থেকে সজারুটি উদ্ধার করা হয়।

কৃষক মোহাম্মদ সিরাজ মিয়ার বলেন, শনিবার সকালে তিনি কচুক্ষেতে গিয়ে দেখেন একটি সজারু তার ক্ষেত নষ্ট করে ফেলছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফকে অবহিত করি।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, খবর পেয়ে বিলুপ্ত প্রজাতির সজারু উদ্ধার করার জন্য বন্য প্রাণী সংরক্ষণ বিভাগকে জানানো হয়। এ বিভাগের রেঞ্জার লুৎফর রহমানের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের নিকট উদ্ধারকৃত সজারু হস্তান্তর করা হয়েছে। বনবিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ এ প্রাণীটির সুচিকিৎসা নিশ্চিত করে পরবর্তীতে অভয়ারণ্যে ছাড়ার সিদ্ধান্ত নিবেন।

সজারু/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ