কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

৩০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৫৭ জন। এদের মধ্যে ৩২ জন পুরুষ ও ২৫ জন নারী। গতকালের চেয়ে আজ ৩১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছেন ৮৮ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৪৫০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়েসি ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়েসি ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়েসিদের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়েসিদের মধ্যে ১৩ জন এবং ষাটোর্ধ্ব বয়েসি ৩৫ জন রয়েছেন।

এর মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা ও সিলেট বিভাগে ৫ জন করে, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে ২ জন করে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ৪৬ জনের। এদের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৭৭ জন। গতকালের চেয়ে আজ ১৬৪ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯২৮ জনের। এতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৩৪১ জন।

দেশে এ পর্যন্ত ৫৪ লাখ ৬৯ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪০ লাখ ৩৯ হাজার ৫৬টি হয়েছে সরকারি এবং ১৪ লাখ ৩০ হাজার ৬৪৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৭৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

উল্লেখ্য, ৪১৯ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *