৩১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২১৮ জন। আগের দিনের চেয়ে ৬ জন বেশি মারা গেছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ৬৮৫ জনে উন্নীত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন।
দেশে এ পর্যন্ত ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply