১৭ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনামুক্ত হলেন ক্রিকেটার মাহমুদউল্লাহ বিয়াদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন তিনি। তিনি লিখেছেন, আল্লাহর রহমতে করোনামুক্ত হয়েছি। এখন যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। দুঃসময়ে যারা প্রার্থনা করেছেন, সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
গত ৮ নভেম্বর করোনা ভাইরাস শনাক্ত হয় মাহমুদউল্লাহ রিয়াদের শরীরে। পিএসএল খেলতে যাওয়ার আগের রুটিন টেস্ট তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। ফলে পিএসএলে অংশ নিতে পারেননি তিনি। থাকতে হয়েছে আইসোলেশনে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রিয়াদের খেলা নিয়ে সংশয় থাকলে এখন অনেকটা নিশ্চিত। জেমকন খুলনার হয়ে মাঠে নামবেন তিনি।
খেলা/ এসকেএম
















Leave a Reply