০৮ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ করোনায় আক্রান্ত হয়েছেন। পাকিস্তানি সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার কথা ছিলো এই অলরাউন্ডারের। সেজন্য করোনা টেস্ট করান তিনি। পরে করোনার রিপোর্ট পজেটিভ আসে তার। করোনায় পজেটিভ হওয়ায় পিএসএলে আংশ নেওয়া হচ্ছে না তার।
মাহমুদুল্লাহ নিজেই গণমাধ্যমকে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
তিনি জানান, যথেষ্ঠ সাবধান ছিলাম। তবুও কিভাবে হয়েছে জানিনা। পিএসএল তো খেলতে পারবো না এখন যেনো আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি সেই আশাই করছি।
খেলা/এসকেএম















Leave a Reply