করোনার টিকা নেয়ার বয়সসীমা কমলো

১৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের টিকার আওতায় বেশি মানুষকে আনতে সরকার টিকা নেয়ার বয়স সীমা আরও শিথিল করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ বছর বয়েসি নাগরিকরাও করোনার টিকা নিতে পারবেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে সিদ্ধান্তটি গত পরশু রবিবারে নেয়া হয়। কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, কমিটিতে টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনার প্রস্তাব আসে। কিন্তু সিদ্ধান্ত নেয়া হয়, আপাতত বয়সসীমা ৩৫ থেকে কমিয়ে ১৮ বছর করার। পর্যায়ক্রমে এটিকে ১৮ বছর করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

৫৫ বছর বা তারচেয়ে বেশি বয়েসি রোহিঙ্গাদেরও টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: চীন থেকে আরও ভ্যাকসিন আসছে

উল্লেখ্য, সরকার বিভিন্ন উৎস থেকে এ পর্যন্ত ১ কোটিরও বেশি ডোজ টিকা সংগ্রহ করেছে। এরমধ্যে ভারত ও চীন থেকে পাওয়া টিকার পরিমাণ ৪৪ লাখ ডোজ।

করোনা টিকা/টিটি/রমু

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *