
করোনা ভাইরাস
২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১৩২ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৮১ ও নারী ৫১ জন। গতকাল এ যাবতকালের একদিনে সর্বোচ্চ ১৪৩ জন মারা যায়। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মত শতাধিক মানুষের মৃত্যু হলো।
গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন।
আরও সংবাদ: পরিস্থিতি ভয়ঙ্কর: আরও ১৪৩ জনের মৃত্যু
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ৯ লাখ ৩০ হাজার ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। ঢাকায় শনাক্তের হার ২২ দশমিক ৩৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।
করোনা/টিটি/আরএম
আরও খবর: টানা চতুর্থদিনের মত শতাধিক মৃত্যু















Leave a Reply