করোনায় আজও দেড়শতাধিক মৃত্যু

২৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৬৬ জন। গতকালের চেয়ে আজ ২১ জন কম মারা গেছেন। এর মধ্যে ৯৫ জন পুরুষ ও নারী ৭১ জন। এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৮ হাজার ৮৫১ জন মানুষ মারা গেছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৪৯৩ জনের। এতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৬৪ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *