১০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২ জন। দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯০৬ জন মারা গেছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৯৮৭ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৩৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন।
করোনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply