১৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ২২৬ জন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ২১০ জন। গতকালের চেয়ে আজ ১৬ জন বেশি মারা গেছেন। গত রবিবার মারা যান সর্বোচ্চ ২৩০ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, এ পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৭ হাজার ২৭৮ জন মানুষ মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৯৪১ জনের। এতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ।
গত সোমবার সর্বোচ্চ সংখ্যক ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে এ পর্যন্ত ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: সর্বোচ্চ মৃত্যুর দিনে আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে
গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply