৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৬ জন। দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫ জন মারা গেছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ১৬ হাজার ৪২৮ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৭৬ জন। শনাক্তের হার ১ দশমিক ০৭ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।
করোনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply