১৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৯৬ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ২৭ জন বেশি মারা গেছেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৯৮৭ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩৭ জন নারী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। গতকালের চেয়ে আজ ৮৪৩ জন কম আক্রান্ত হয়েছেন।
দেশে এ পর্যন্ত ৫০ লাখ ৯৫ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫০ লাখ ৩৭ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৭ লাখ ৯৭ হাজার ২৪৮টি হয়েছে সরকারি এবং ১২ লাখ ৯৮ হাজার ৩৬৫টি বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply