করোনা শনাক্তের হার ১৬.০৯ শতাংশ

২৩ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১১৭ জন। গতকালের চেয়ে আজ ২২ জন কম মারা গেছেন। দেশে এ পর্যন্ত ২৫ হাজার ৩৯৯ জন মারা গেছেন

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৬ হাজার ৭৮৯ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ।

দেশে এ পর্যন্ত ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ।

আরও পড়ুন: বিএনপি নেতারা গণ-অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছেন

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *