০২ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): কর্ণফুলিতে নির্মাণাধীন ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে পাথরবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ট্রলারের ২৭ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা গেলেও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর কালারপোল এলাকায় নির্মাণাধীন ব্রিজের এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ট্রলারডুবির ঘটনায় ২৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধনে ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
ট্রলারডুবি/এসকেএম
















Leave a Reply