কর্ণাটকে অক্সিজেন সংকট

০৩ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের কর্ণাটক রাজ্যের চামরাজনগর জেলা হাসপাতালে অক্সিজেন সংকটে অন্তত ২৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩ জন করোনা রোগী ছিলেন।

রোববার রাত ১২টা থেকে ২টার মধ্যে হাসপাতালটিতে অক্সিজেন ঘাটতি দেখা দেয়ায় তাদের মৃত্যু হয়। কর্ণাটক রাজ্যের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে হাসপাতালটিতে ১৪৪ রোগী চিকিৎসাধীন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা এ ঘটনায় কর্মকর্তাদের তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

করোনা শুরুর পর থেকে চামরাজনগর জেলায় মোট ১১ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে অন্তত ১৬৭ জনেম মৃত্যু হয়েছে।

করোনা শুরুর পর থেকে চামরাজনগর জেলায় মোট ১১ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে অন্তত ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাস/এসকেএম